আমেরিকার 'দ্য কার্দাশিয়ান'-এর পর এবার বলিউডে শুরু হতে চলেছে অরোরা সিস্টারস? মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের পপুলার সিস যুগল মালাইক অরোরা ও অমৃতা অরোরাকে দেখা যাবে ওয়েব সিরিজের সঞ্চালনা করতে। হলিউডের দ্য কার্দাশিয়ানের মতোই বলিউডের দুই বোন নাকি শুরু করতে চলেছেন অরোরা সিস্টারস।
দু-একটি ছবিতে কাজ করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি অমৃতা। এখন তো রুপালি দুনিয়া থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। অন্যদিকে মালাইকাও বলিউডের আইটেম গানে বিপুল জনপ্রিয়তা পেলেও এখন ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে মালাইকা-অমৃতা জুটির অরোরা সিস্টারস এখন বিনোদনের নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় অরোরা সিস্টারস অর্থাৎ মালাইকা আর অমৃতা। গ্ল্যামরাস লুকে নেটে ছবি পোস্ট করেন। মালাইকার বোল্ড লুকের জন্য সোশাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষেরও শিকার হন। যদিও সেই সব বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দে জীবন সোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়ান ছাইয়া ছাইয়া গার্ল। টিনসেল টাউনের দ্য মোস্ট ফ্যাশনেবল সিস্টার হিসাবেই সকলের কাছে জনপ্রিয় মালাইকা আর অমৃতা। তাই তাদের নতুন শোয়ের গুঞ্জন ঘিরে আলোচনা একেবারে তুঙ্গে।
মালাইকা আর অমৃতার ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, লাইফস্টাইল, ওয়ার্কআউট সবটাই নিজেদের মুখে জানাবেন মালাইকা আর অমৃতা। এই মুহূর্তে অর্জুন কপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক পেজ থ্রি-র হট কেক। সোশাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেট থেকে বিদেশে ছুটি কাটানোর ছবি পোস্ট করেন বলিউডের এই লাভবার্ডস। অরোরা সিস্টারসে মালাইকা তার ব্যক্তিগত জীবনের এই দিকটিও তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।
এ মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় কাপল অর্জুন এবং মালাইকা আরোরা। অর্জুনের সঙ্গে মালাইকার বয়সের ব্যবধান ১১ বছরের কাছাকাছি। আর এ নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন তারা। কিন্তু, সেই সমালোচনার পরোয়া কোনোকালেই করেননি অর্জুন এবং মল্লা। সম্প্রতি 'কফি উইথ করণ'-এ অংশ নেন অর্জুন কাপুর। সেখানেই নিজেদের সম্পর্কের কথা খোলামেলা বলতে শোনা যায় এ অভিনেতাকে। করণ জোহরের চ্যাট শোয়ে অংশ নিয়ে তিনি বলেন, 'মালাইকা এবং আমার সম্পর্কের কথা সকলেই জানত। পরিবারের সকলে জানার পর আমি আমার ঠাকুমার অনুমতির জন্য ওকে তার সঙ্গে আলাপ করাতে নিয়ে যাই।' সেই অভিজ্ঞতা কেমন ছিল? এই প্রশ্নের জবাবে মুচকি হেসে অর্জুন কাপুর জানান, ঠাকুমা তাদের সম্পর্কে সম্মতি দিয়েছে।
মালাইকা-অমৃতার শোয়ের সঙ্গে নাম জড়িয়েছে তাদের বেস্টি কারিনা কাপুরের। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, অরোরা সিস্টারসের সঙ্গে থাকতে পারেন বেবো আর ফ্যাশন ডিজাইনার মণিশ মালহোত্রা। মালাইকা-অমৃতার সঙ্গে কারিনা-মনিশের উপস্থিতিতে নিশ্চয়ই জমে উঠবে অরোরা সিস্টারসের এই ওয়েব সিরিজ। সূত্র : ফ্রি প্রেস জার্নাল
