ফুটপাতে প্রতিবন্ধকতা এবার নির্মাণসামগ্রী নিলামে বিক্রি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ পিএম

এবার সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার মিরপুরের পাইকপাড়া এলাকায় প্রধান সড়কে ও ফুটপাতে বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী অবৈধভাবে রেখে প্রতিবন্ধকতা তৈরি করায় তা বিক্রি করে দেয় ডিএনসিসি।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সকল নির্মাণসামগ্রী জব্দ করে উন্মুক্ত নিলাম করা হয়। নির্মাণসামগ্রীর মধ্যে রয়েছে রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রকাশ্যে নিলামে জব্দ করা মালামাল ১৮ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

মশক নিধন অভিযান চলাকালে এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভার সন্ধানে অভিযানে এসে দেখি বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী রাস্তার ওপর ও ফুটপাতে রেখে দেওয়া হয়েছে। বালুর কারণে ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। রাস্তায় পানি জমে রয়েছে। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখা যাবে না। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত