সিজিএ-র কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫ এএম

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পদে ৬৩০ জনকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িক নির্বাচিত করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মানিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।

এতে বলা হয়, মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কেন্দ্রে গত ৯, ১০, ১৬ ও ১৭ সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ৫৪৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ৫ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফল দেখুন এখানে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত