কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার দুই দিন পর বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, বুধবার সকাল ৬টার দিকে সিফাত (১৫) ও তার ভাতিজা ইয়াছিনের (৫) মরদেহ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে খুরশীদমহল সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে গাভীশিমুল এলাকা থেকে শামীমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে দুর্ঘটনাটি ঘটে।
