টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের নিজেদের ঝালিয়ে নিতে দুবাই যাচ্ছে বাংলাদেশ। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। বুধবার রাতে সেই সফরের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত এই দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও আমিরাত সফরের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে। আছেন পেসার শরিফুল ইসলামও। তবে ভাগ্যে শিকে ছেঁড়েনি অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের।
আগামী ২৫ অক্টোবর এবং ২৭ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর দেশে ফিরে আসবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
