প্রশ্নফাঁস ও নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের কারাদন্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ এএম

শেরপুরের ঝিনাইগাতিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইসে প্রশ্নপত্রের সমাধান এবং নকল সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ধানশাইল উত্তর দারিয়ার পাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেক হোসেন এবং নয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান মিলন।

তারা দুজনই ঝিনাইগাতি বাজারের জিদনি মডেল স্কুলের সহকারী শিক্ষক। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

জানা গেছে, এদিন এসএসসির গণিত পরীক্ষায় কেন্দ্রের ভেতরে থাকা ওই দুই শিক্ষককে সন্দেহ হলে প্রথমে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়।

পরে তাদের কাছে থাকা মোবাইলের ভেতর থেকে গণিত পরীক্ষার প্রশ্ন পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় আদালত তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহের অভিযোগ এনে এ রায় দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত