আন্তর্জাতিক ইশারা বা সাংকেতিক ভাষা দিবস আজ। ২০১৮ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হল শ্রবণসংক্রান্ত সমস্যায় ভোগা মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যার্থে জনসচেতনতা গড়ে তোলা।
সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বধির মানুষদের জন্য ইশারা ভাষার উৎপত্তি। ইশারা ভাষা হল মানুষের মধ্যে অন্যতম প্রাচীন যোগাযোগের মাধ্যম। যখন কথ ভাষার প্রচলন ঘটেনি তখন ইশারার মাধ্যমেই মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। ইশারা ভাষা হল এক রকমের দৃশ্য নির্ভর ভাষা। হাতের, শরীরের এবং মুখের নানা ভঙ্গিমার মাধ্যমে এই ভাষা ব্যক্ত করা হয়।
২০০৯ সালে একুশে গ্রন্থ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ইশারা ভাষাকে ‘অন্যতম ভাষা’ হিসেবে ঘোষণা করেন। তিনি বিটিভিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলের প্রধান সংবাদে ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইশারা ভাষা উপস্থাপনের নির্দেশ দেন। বিটিভি ও দেশ টিভি ছাড়া আর কোনো চ্যানেলে এটি বাস্তবায়িত হয়নি।