ভাটিয়ারিতে বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ এএম

চট্টগ্রামের ভাটিয়ারিতে বিজয় এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় ঢাকা-চট্রগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামের ভাটিয়ারি স্টেশনে এঘটনা ঘটে।

রেলের একজন কর্মকর্তা বলেন, স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আমাদের আরেকটি লাইন সচল আছে।

অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত