রাজশাহীতে রুমিন

বিএনপি ক্ষমতায় এলে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ হবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ এএম

বিএনপি ক্ষমতায় এলে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এককক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থায় ক্ষমতায় এলেই সংখ্যাগরিষ্ঠ দল স্বৈরাচারী হয়ে ওঠে। তাই আমরা কেবল ক্ষমতার পরিবর্তন হলে মৌলিক পরিবর্তন হবে বলে বিশ^াস করি না। এর জন্য পুরো রাষ্ট্রব্যবস্থার মেরামত দরকার। তাই সব ছোট-বড় রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গড়ে তুলব।’ 

গতকাল শনিবার রাজশাহী মহানগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার এবং দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মিডিয়া সেল এই সভার আয়োজন করে। 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সঞ্চালনায় ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত