গত ১০ আগস্ট বুধবার পুত্রসন্তানের জন্ম দেন বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। পরীমনি-শরীফুল রাজ দম্পতির ছেলে রাজ্যর বয়স দেড় মাসে পড়ল। সম্প্রতি রাজ্যকে দেখতে এসেছিলেন হালের জনপ্রিয় আরেক নায়িকা অপু বিশ্বাস। পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে জানালেন সেই খবর। শেয়ার করলেন অনেক ছবি।
.jpg)
পরীমনি তাদের ৭টি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, এই মানুষটা (অপু বিশ্বাস) একটা ভালোবাসা।
আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গেছিলো হসপিটালে। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফ্ট! তুমি একটা মায়া কিন্তু। (ইমোজি)। ভালোবাসি অপুদি। (ভালোবাসার ইমোজি)। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভ কামনা।

