বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২৬ জনকে জরিমানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৭ এএম

ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, টিকিটের কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রেল বিভাগ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেনী স্টেশন হয়ে আসা-যাওয়া করা তিনটি ট্রেনের যাত্রীদের মধ্যে ২৬ জনকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসব যাত্রীর কাছ থেকে আইন অনুযায়ী ভাড়া আদায় ও বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা করে।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত