কামরাঙ্গীরচরে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৪:৩০ পিএম

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে ফজল মিয়া (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড়ের একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফজল মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে। বাবার নাম আবদুল বারী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি। তবে তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় বলেন, কক্ষটি তালাবদ্ধ ছিল। ঘরের ভেতর থেকে গন্ধ পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি থানাকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত