রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গতকাল শনিবার তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রভিডেন্সের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। এটি দেশে প্রভিডেন্সের নবম শোরুম।
শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রভিডেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি
