শ্রেণিকক্ষে বোমা হামলা, বিক্ষোভে আফগান নারীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৩১ পিএম

শ্রেণিকক্ষে বোমা হামলার প্রতিবাদে গতকাল রবিবার আফগানিস্তানের হেরাতে বিক্ষোভ করেছেন শতাধিক ছাত্রী। প্রস্তুতিমূলক পরীক্ষা চলাকালে কাবুলে একটি শ্রেণিকক্ষে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা।

কাবুলের দাশত-ই-বারচি এলাকায় গত শুক্রবার ছাত্রীদের একটি পরীক্ষার হলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮২ জন আহত হন বলে জানায় জাতিসংঘ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই কিশোরী ও তরুণী।

এ হামলার প্রতিবাদে রবিবার শতাধিক ছাত্রী বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘শিক্ষা আমাদের অধিকার, গণহত্যা অপরাধ’ সেøাগান দিতে শোনা যায়। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারী অধিকারের বিক্ষোভ ঘিরে কর্র্তৃপক্ষের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের গ্রেপ্তার এবং ফাঁকা গুলি ছুড়ে এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত