নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নিজেদের তিনটি ছবি শেয়া্র করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় জুটি শবনম বুবলী ও শাকিব খান। বুবলী তার নিজের ভেরিফায়েড পেজ থেকে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ও শাকিব খানের তিনটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ আর দ্বিতীয়টি আমাদের সন্তান জন্মের তারিখ। এরপর শেয়ার করা তিনটি ছবির লোকেশন জানিয়ে তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চান।
ছয় দিন আগে হঠাৎ করেই নিজের বেবি বাম্পের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে আলোচনার কেন্দ্রে চলে আসেন হালের জনপ্রিয় এই ঢাকাই নায়িকা। এর পর জলঘোলা হতে থাকে এবং তিন দিন আগে সন্তানের ছবিসহ মিডিয়ার সামনে আসেন তিনি। তার সোশাল মিডিয়ায় পোস্টের পর শাকিব খানও তাদের সন্তান শেহজাদ খান বীর এর ছবিসহ স্বীকারোক্তিমূলক পোস্ট দেন।
তবে 'কবে বিয়ে করেছেন' এই প্রশ্নের উত্তর দিতেই আজ বিয়ের তারিখ ও ছবিসহ আরকটি পোস্ট দিলেন বুবলী।
