সাংবাদিক হেনস্তার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৫৪ পিএম

সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অসৌজন্যমূলক আচরণ, হেনস্তা ও পেশাগত কাজে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকরা। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

গত ২৯ সেপ্টেম্বর সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও তাদের হেনস্তা করা হয়। এ ছাড়া ফুটবলাররা সার্কিট হাউজে পৌঁছানোর পর তাদের সাক্ষাৎকার নিতে গেলেও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত