জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:৪৩ এএম

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার রাতে শহরের চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবীর দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সুনীল চন্দ্র দাসের। সোমবার রাতে সত্যপদ দাসের ছেলে সুবীর দাসের সঙ্গে সুনীল দাসের কথাকাটাকাটি হলে একপর্যায়ে সুনীল ছুরি দিয়ে তাকে আঘাত করে। এ সময় পরিবারের লোকজন এলে তাদেরও ছুরিকাঘাত করে সুনীল দাসের লোকজন। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবীর দাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনীল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হত্যাকা-ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত