সাতক্ষীরায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং পৌর বিএনপির আহ্বায়ক শের আলীসহ ১২ নেতাকর্মীকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে তাদের থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌনে ১২টার দিকে সবাইকে ছেড়ে দেয় বলে জানান সাতক্ষীরার সদর থানার ওসি।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, সঙ্গীতা মোড়ের কাশেম প্লাজায় পৌর বিএনপির আলোচনা সভা চলছিল। এ সময় পুলিশ এসে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আবার রাতে তাদের ছেড়ে দেয়।
