পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৩:১৩ এএম

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার পর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার বেলা আড়াইটার পর থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে সৈকতে ভক্ত ও অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা ধর্ম ও শ্রেণি-পেশার হাজারো মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।

গতকাল সকাল থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাকঢোল বাজিয়ে ভক্তরা জড়ো হন পতেঙ্গা সৈকতে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। পতেঙ্গা সৈকত এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে প্রতিমা বিসর্জন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত