মির্জাপুরে বিএনপির দুই পক্ষের একই দিন সম্মেলন

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৩:৪৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিধাবিভক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে আগামীকাল রবিবার পাল্টা সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে একই দিনে সম্মেলনের ঘোষণা দিয়ে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কুব্বত আলী মৃধা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজি সোহরাব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আজাদ সিদ্দিকী দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করেছেন। তার স্ত্রী ফাতেমা আজাদকে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছেন। ঘরোয়া কমিটি দিয়ে এখন নিজের বাড়ির আঙ্গিনায় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাইকে নিয়ে জনসম্মুখে একই দিন মির্জাপুর কলেজ মাঠে পাল্টা সম্মেলন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত