পরিকল্পনামন্ত্রী বললেন

সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয় আমরাও চাই

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৪:২২ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয় আমরাও চাই। এ দেশের জনগণও চায়। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সকল দলের। যে সকল দল আইনে বিশ্বাস করে তারা নির্বাচনও বিশ্বাস করে।’

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে এবং আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোনো বাধা দেবে না, কারণ জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর জয়নাল আবেদীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত