গড়াই নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:০৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তামিম (৫) নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৯ অক্টোবর) সকালে কুমারখালী গড়াই ইকোপার্ক এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। 

নিহত শিশু কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার মৃত টিপু সুলতানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গড়াই ইকোপার্ক সংলগ্ন নদীর ঘুর্ণায়মান পানিতে মরদেহ ভাসতে দেখে জেলেরা মরদেহটি উদ্ধার করে। পরে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়। উদ্ধার শিশুর স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেছেন।

কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর মো. বখতিয়ার উদ্দিন বলেন, শনিবার (৮ অক্টোবর) গড়াই নদীতে ডুবে এক শিশু নিখোঁজ হয়। নদীর তীরবর্তী এলাকায় উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে নিখোঁজ শিশুর মরদেহ গড়াই ইকোপার্ক সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে। 

কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন জানান, গতকাল কয়া থেকে নদীর পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশু আজ কুমারখালী গড়াই ইকোপার্ক সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুর চাচা ইদ্রিস আলী মরদেহ শনাক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত