ফ্র্যাঞ্চাইজি হকিতে রূপায়ণ কুমিল্লার আইকন সবুজ ও প্রদীপ মোর

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০১:৫৭ পিএম

বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে আজ। এতে দেশি আইকন হিসেবে রূপায়ণ গ্রুপ কুমিল্লা ভিড়িয়েছে সোহানুর রহমান সবুজকে। আর বিদেশী আইকন হিসেবে তারা দলে নিয়েছে ভারতের প্রদীপ মোরকে।

সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই প্লেয়ার্স ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল বেছে নেয় নিজেদের খেলোয়াড়দের। এতে প্রধান আকর্ষণই ছিল আইকন খেলোয়াড়দের নিয়ে। ১৯ জনের তালিকা থেকে ছয়জনকে আইকন হিসেবে বেছে নেয় দলগুলো।

প্রতিটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন করে বিদেশী আইকনও। বিদেশী আইকনদের মধ্যে ভারতীয়দের আধিপত্যই বেশি। বরিশাল ছাড়া বাকি সব ফ্র্যাঞ্চাইজিই ভারতীয়দের দলে ভিড়িয়েছে। মেট্রো এক্সপ্রেস বরিশাল নিয়েছে আর্জেন্টাইন খেলোয়াড়কে।

লটারির মাধ্যমে প্রথমেই আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন ঢাকা। তারা আইকন হিসেবে নিয়েছে আশরাফুল ইসলামকে। এভাবে লটারির মাধ্যমে একমি চট্টগ্রাম নিয়েছে নিয়েছে রেজাউল করিমকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল রোমান সরকার, মোনার্ক মার্ট পদ্মা রাসেল মাহমুদ জিমি, সাইফ পাওয়ার খুলনা বেছে নিয়েছে বিপ্লব কুজুরকে।

বিদেশি ছয় আইকনও ঠিক হয়ে গেছে। একমি চট্টগ্রাম নিয়েছে ভারতের দেভিন্দার ওয়ালমিকিকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল আর্জেন্টিনার হুয়ান মার্তিন লোপেজ, মোনার্ক মার্ট পদ্মা ভারতের চিঙ্গেলসানা সিং, সাইফ পাওয়ার খুলনা আর্জেন্টিনার গিদো বেরেইরোস এবং ওয়ালটন ঢাকা আইকন হিসেবে নিয়েছে ভারতের এসভি সুনীলকে।

দেশি আইকনদের তালিকা

 

খেলোয়াড়

দল

রেজাউল করিম

একমি চট্টগ্রাম

রোমান সরকার

মেট্রো এক্সপ্রেস বরিশাল

রাসেল মাহমুদ জিমি

মোনার্ক মার্ট পদ্মা

সোহানুর রহমান সবুজ

রূপায়ণ গ্রুপ কুমিল্লা

বিপ্লব কুজুর

সাইফ পাওয়ার খুলনা

আশরাফুল ইসলাম

ওয়ালটন ঢাকা

 

বিদেশি আইকন প্লেয়ারদের তালিকা

 

খেলোয়াড়

দল

দেভিন্দার ওয়ালমিকি (ভারত)

একমি চট্টগ্রাম

হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা)

মেট্রো এক্সপ্রেস বরিশাল

চিঙ্গেলসানা সিং (ভারত)

মোনার্ক মার্ট পদ্মা

প্রদীপ মোর (ভারত)

রূপায়ণ গ্রুপ কুমিল্লা

গিদো বেরেইরোস (আর্জেন্টিনা)

সাইফ পাওয়ার খুলনা

এসভি সুনীল (ভারত)

ওয়ালটন ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত