জিএম কাদের বললেন

দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:০৫ এএম

দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই। তাই সুশাসন নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের ঊর্ধ্বে চলে যাবে।’ গতকাল সোমবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মো. শরিফুল ইসলাম ভরসার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেওয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত