বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মাহমুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হাফিজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।
নিহতের চাচা সাইদুর রহমান জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভিতর টুপিন লাগাতে যায়। এসময় টুপিনের তারে লিক থাকায় তিনি বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন মরিয়মকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
