কুমিল্লায় গৃহিণীকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:২২ এএম

কুমিল্লায় গৃহিণীকে হত্যার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন। মো. টিটু মিয়া নামের একজনকে খালাস দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার রাকিব হোসেন, সুমন মিয়া ও মানিকারচর এলাকার তছির মিয়া। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত থাকলেও সুমন মিয়া পলাতক রয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী কুমিল্লা আদালতের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহিণী জামিলা বেগম বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এসময় তার কানে সোনার দুল ছিল। আসামিরা দুলের জন্য জামিলা বেগমকে পাশের একটি জমিতে নিয়ে হত্যা করে এবং দুলগুলো বিক্রি করে দেয়। এই অপরাধে তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত