হোটেল সারিনা ঢাকা আয়োজন করছে বাঙালি খাবার উৎসব “ভোজে বাঙ্গালী”। উৎসব চলছে ৫ ই অক্টোবর থেকে। আর শেষ হচ্ছে আজ ১২ ই অক্টোবর । সামারফিল্ড এর ৬টি কাউন্টার, ২ টি লাইভ সেকশন এবং ১টি বেভারেজ কাউন্টারে প্রায় ১২০ খাবার পরিবেশন করা হয়েছে । পুরো আয়োজনটি সাজানো হয়েছে রিকশা পেইন্টিং এর আদলে।"ঢাকাই স্ট্রিট ফুড" দাওয়াত 'ই' গোষ্ত এবং "শাকসবজি সহ ভাত ‘ও ভর্তা এবং মোঘলাই কাবাব কর্নার ছাড়াও বিভিন্ন ধরনের ‘পিঠা’ থাকবে; টপিংস আরও অনেক কিছু স্থান পেয়েছে এই আয়োজনে।বিভিন্ন ধরনের খাবার ছাড়াও আছে পানীয় কাউন্টার। থাকবে দেশি শরবত ও আনলিমিটেড আইসক্রিম । সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত এই উৎসব চলবে। সর্বমোট ৪৪৯৯ টাকার প্যাকেজে ১ টি কিনলে ১ টি ফ্রি অফারও আছে। ক্যাশ হোক আর কার্ড—যেকোনো মাধ্যমে বিল দিলেই এই ফ্রি অফারটি নেওয়া যাবে। টেবিল বুক করতে ফোন করুন: ০১৯৮২৭০০৭০০ নম্বরে।
×
