দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে চার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এক বৈঠকে এসব দাবি তুলে ধরেন তারা। মন্ত্রী শিক্ষকদের যৌক্তি দাবি পূরণে সবরকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো সংশোধন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের সরকারি প্রাথমিকের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত, স্কুল-কলেজের মতো এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রদান এবং এনটিআরসিএ কর্তৃক আরবি প্রভাষক ও সহকারি মৌলভি নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় আরবি বিষয় অন্তর্ভূক্ত করা।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ মো. হাসান মাসুদ, অধ্যক্ষ মো. আবু ইউসুফ মৃধার নেতৃত্বে দেশের সব বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
