কৃত্রিম পা নিয়ে চট্টগ্রামের সমাবেশে সেই সাইফ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১০:১৬ পিএম

কৃত্রিম পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিছিল নিয়ে চট্টগ্রামের সমাবেশে যোগ দিলেন পুলিশের গুলিতে পা হারানো ছাত্রদল নেতা সাইফুল আলম সাইফ।

সম্প্রতি ঢাকার শ্যামলীতে একটি কৃতিত্ব মানব অঙ্গ বানানো প্রতিষ্ঠানে তার কৃত্রিম পা লাগানো হয়। কৃত্রিম পা লাগানোর পর কয়েকদিন সেখানে হাঁটার প্রাকটিস করেন। এরপর সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে চলে যান।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে সংগঠনের সহকর্মীদের নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। এ সময় তার সহকর্মীদের হাতে জাতীয় পতাকা ছিলো। পতাকা বড় লাঠির মাথায় লাগানো ছিল।

সমাবেশ শেষে সন্ধ্যায় দেশ রূপান্তরের এ প্রতিবেদকের কাছে মিছিলে অংশগ্রহণের একটি ভিডিও ক্লিপ পাঠান।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাইফ আকুতি জানিয়ে বলেছিলেন, 'আমি আবার মিছিল সমাবেশে অংশ নিতে চাই।  আমাকে কৃত্রিম পা লাগিয়ে দিন। সাইফের আকুতিতে সাড়া দিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে অনুরোধ করেন তারেক রহমান। তার ফলশ্রুতিতে তার কৃত্রিম পা লাগানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত