শাড়ি ছেড়ে বিকিনিতে, সিংহলের সমুদ্রে আগুন লাগালেন পূজা গোর

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৬:৩০ পিএম

পরনে শাড়ি, মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, টেলি ধারাবাহিক 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' ধারাবাহিকে গৃহবধূ 'প্রতিজ্ঞা'র চরিত্রে এভাবেই দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা গোর-কে। তবে এবার টেলিভিশনের সেই 'সংস্কারি বউমা' সামনে এলেন বোল্ড লুকে। 

image

 

বেশকিছুদিন আগেই শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন টেলি অভিনেত্রী পূজা গোর। সেখান 'সিংহল'-এর নীল সমুদ্রে লাল বিকিনিতে ঝড় তোলেন পূজা।

image

 

টেলিভিশনের 'সংস্কারি বউমা'-কে এভাবে দেখে হতবাক হন সোশাল মিডিয়ার অনেকেই। উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, 'অপ্রত্যাশিত', কেউ লিখেছেন, 'বউমার এমন লুক!' আবার কারোর মন্তব্য 'জলে আগুন লেগে গেছে।' কারোর কথায়, 'হট পূজা'।'

২০০৯ সালে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' ধারাবাহিকটি। শেষ হয় ২০১২-এর অক্টোবরে। সেই ধারাবাহিকেই পূজা গোর এবং আরহান বেহিল-এর জুটি জনপ্রিয়তা পেয়েছিল।

image

 

একধিক টেলি ধারবাহিকের অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডেও পা রেখে ফেলেন পূজা গোর। নেটফ্লিক্স, জিপাইভ-সহ একাধিক ওয়েব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজেও কাজ করেছেন পূজা গোর। সূত্র : পিঙ্কভিলা 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত