নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিসহ জ্বালানি তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, পরিবহনের ভাড়াবৃদ্ধি, ঘুষ-দুর্নীতি, দলীয়করণ, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে স্থানীয় মনোহরীপট্টিতে প্রতিবাদ সমাবেশ হয়।
কলাপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।
