বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের লোগো উন্মোচন

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৫২ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩’-এর লোগো উন্মোচন এবং ম্যারাথন ওয়েবসাইট উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস ও চেয়ারম্যান আয়োজক কমিটি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ এর আয়োজন সম্পর্কে মিডিয়া ব্রিফিং করেন। আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত