বৃশ্চিকের আজকাল প্রায়ই গোপন কথা ফাঁস হচ্ছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৩৬ এএম

মেষ: এবার আপনার জীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে। যাক দুর্ভাবনা কেটে এবার সুখের সময়। পরিকল্পনামতো এগিয়ে যান, সফল হবেন। 

বৃষ: ছুটির দিনগুলোতে বাক্স গুছিয়ে ছেলেমেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে ছুটি কাটাতে রওনা হতে পারেন। নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে।

মিথুন: এ-সপ্তাহটা মিথুন রাশির জাতকের জন্য খুবই ভালো। যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে লাভবান হবেন। 

কর্কট:  ঋতু বদল কর্কটের জন্য একটু কণ্টকময়। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন। একটু সাবধানে থাকবেন যাতে হসপিটাল যেতে না হয়। 

সিংহ: অবিশ্বাস্য হলেও সত্য, বিপরীত দলের শারীরিক নির্যাতন অলৌকিকভাবে অপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। এই নির্যাতন শাপে বর হবে।

কন্যা: প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও আরও মোহনীয় রূপে ধরা দেবে। ব্যবসায়ে অধিক মুনাফা হবেই।

তুলা:  প্রেমের ক্ষেত্রে বিরক্তিকর তৃতীয় পক্ষ অর্থাৎ অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। ফলে আপনার প্রেমিকাকে পেতে আর কোনো বাধা রইল না।

বৃশ্চিক: আজকাল প্রায়ই গোপন কথা ফাঁস হচ্ছে। পরকীয়া প্রেমে না জড়ানোই ভালো। লোভ লালসা ভুল পথে চালিত করতে পারে। সিদ্ধান্ত আপনার।

ধনু: অযথা ভুল বোঝাবুঝির কারণে, ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু অচিরেই আপনাদের ভুলের শেষ হবে ও ব্যবসা গতি ফিরে পাবে।

মকর: যুবক ভাইয়েরা একটু সাবধনতা অবলম্বন করবেন। জায়গাজমি বা নারীঘটিত কোনো ঝামেলায় প্লিজ জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।

কুম্ভ: স্বামী-স্ত্রী বা হবু স্ত্রী, এ-সপ্তাহে অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। স্বাভাবিক নিয়মে প্রাকৃতিকরূপে মিলনে অংশ নিন। স্পর্শকাতর স্থানে চোট পাবেন।

মীন: আর দুশ্চিন্তা নেই। প্রবাসী আত্মীয় আপনার জন্য টাকা পাঠাবেন। নিজ শহরে একটা মাথা গোঁজার ঠাঁই আরকি চাই। তবে চিটিংবাজ হতে সাবধান।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত