দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা হত্যার প্রতিবাদ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৫৭ পিএম

দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রবিবার দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশ করা হয়।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আলম, যুবলীগ নেতা ফারুক বাবু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা স্বপন হাজং, সাইমুন তজু, লিটন হাজং, অন্তর হাজং, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রী রাখী দ্রং প্রমুখ। বক্তারা বলেন, সুব্রত সাংমা স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন তিনি। আউয়াল বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের বলি হয়েছেন সুব্রত সাংমা। আমরা হত্যা মামলার সব আসামির দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গত ২৯ সেপ্টেম্বর আউয়াল বাহিনীর হামলার শিকার হন সুব্রত সাংমা। টানা ১০ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৮ অক্টোবর দুপুরে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত