বিনার বিজ্ঞানীদের নিয়ে 'জৈব ছত্রাকনাশক উন্নয়ন' শীর্ষক কর্মশালা

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০২:২২ পিএম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক আয়োজিত জৈব ছত্রাকনাশকের উন্নয়ন, ফরমুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচি শীর্ষক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিনার সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক। কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিনা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগী প্রধান এবং কর্মসূচি পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা।

মূল প্রবন্ধ উপস্থাপনে ড. মাহবুবা কানিজ হাসনা বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষণার ফলশ্রুতিতে ফসলের রোগ দমনে নিবিড় পরিবেশবান্ধব এই জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করা হয়েছে। এটি জীবাণু গঠিত তাই ব্যবহার ও প্রয়োগ পদ্ধতি অন্যান্য রাসায়নিক পেস্টিসাইড থেকে একটু ভিন্ন। নির্দিষ্ট কৌশলে ব্যবহারে বিভিন্ন ফসলের গোড়া পঁচা ও ঢলে পড়া রোগ দমনে এটি কার্যকরী। এটি কৃষিজ উচ্ছিষ্টে জন্মানো একটি পেস্টিসাইড। 

বিভিন্ন গবেষণায় মসুর, ছোলা, সয়াবিন, টমেটো ও ঢেঁড়সের গোড়া পঁচা রোগ এমনকি ধানের খোলপোড়া রোগ দমনেও এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত