কাপ্তাই হ্রদ দখল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০২:২০ এএম

দেশের একমাত্র কৃত্রিম হ্রদ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাটি ভরাট ও আর কোনো স্থাপনা নির্মাণ যেন না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙ্গামাটি পৌরসভার মেয়র, জেলার সহকারী কমিশনার (ভূমি), রাঙ্গামাটির থানার ওসিকে নির্দেশনা  বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। একই সঙ্গে কাপ্তাই হ্রদ জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত।

রুলে কাপ্তাই হ্রদের মধ্যে নির্মিত সব ভরাট, অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এসব উচ্ছেদে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাঙ্গামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাঙ্গামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), রাঙ্গামাটি পৌরসভার মেয়র, রাঙ্গামাটি থানার ওসিসহ ১২ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত