সরকারি প্রাথমিকের শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০:২৯ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন বছর শিক্ষক বদলি বন্ধ থাকার পর সম্প্রতি শিক্ষক বদলির নীতিমালা প্রকাশ করা হয়। তবে নীতিমালায় আরোপিত শর্তের জটিলতায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দেয়। আপত্তির মুখে আবার সংশোধন করা হয় এই নীতিমালা। 

গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত সমন্বিত বদলি নীতিমালায় বলা হয়, শিক্ষকদের বদলির আবেদনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ১:৪০ হতে হবে।

দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকা এবং অবসরে চলে যাওয়ার কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা যায়। শর্তের বেড়াজালে অনেকেই আবেদন করতে পারেননি। বারবার সময় বাড়ানোর পরেও প্রত্যাশিত আবেদন জমা পড়েনি। এরই মধ্যে শিক্ষকদের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের দাবি ওঠে। 

সংশোধিত নীতিমালায় বলা হয়, এ ধরনের বিদ্যালয়ের শিক্ষকরাও বদলির আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নতুন শিক্ষক পদায়ন বা প্রতিস্থাপন করতে হবে।

এর আগে দেশ রূপান্তরে শর্তের বেড়াজালে আটকে প্রাথমিকে শিক্ষকদের বদলি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত