জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৪:৪০ পিএম

খেলা মাত্র ১৪ ওভার শেষ হয়েছে। তাতে স্কোরবোর্ডে ১০১ রান তুলতেই নেই ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট। লড়াকু সংগ্রহই দাঁড় করানো কঠিন হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছে ক্যারিবীয়রা। অর্থাৎ জিততে হলে ১৫৪ করতে হবে জিম্বাবুয়েকে।

সপ্তম উইকেটে রভম্যান পাওয়েল আর আকিল হোসেনের ৩৫ বলে ৪৯ রানের জুটিই বিপদ থেকে উদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজকে।

পাওয়েল ইনিংসের ২ বল বাকি থাকতে ২১ বলে ২৮ করে আউট হন। ওই ওভারেই দুই ছক্কা হাঁকান তিনি। ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আকিল।

হোবার্টে টস জিতে ব্যাট করতে নেমে একটা সময় ২ উইকেটেই ৯০ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ১১ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিকোলাস পুরানের দল।

ওপেনার জনসন চার্লস ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেললেও নিকোলাস পুরান (৭), শামারাহ ব্রুকস (০), জেসন হোল্ডাররা (৪) সুবিধা করতে পারেননি।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা ১৯ রানে নেন ৩টি উইকেট। ৩৮ রানে ২ উইকেট শিকার ব্লেসিং মুজারবানির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত