আবার সাজিদ খানের বিরুদ্ধে সরব হলেন শার্লিন চোপড়া। আনলেন বিস্ফোরক অভিযোগ। তবে শুধু অভিযোগই নয়, পুলিশে এফআইআরও দায়ের করেন অভিনেত্রী। অভিযোগ, সাজিদ তাকে যৌন নিগ্রহ করেছেন। শার্লিনকে বিশেষ অঙ্গে হাত দিতে বাধ্য করেছিলেন সাজিদ। তবে ২০০৫ সালে এই ঘটনার কথা প্রকাশ্যে আনতে পারেননি ভয়ে। সাজিদকে নিয়ে যখন গোটা দেশজুড়ে প্রতিবাদ, তখন মুখ খোলেন শার্লিন।
তবে এই প্রথম নয়, এর আগেও সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শার্লিন। এক সংবাদমাধ্যমে শার্লিন জানিয়েছিলেন, 'সাজিদ খান আমাকে তার যৌনাঙ্গ প্রদর্শন করেছিল। বলেছিল রেটিং দিতে। এবার আমি বিগ বসের ঘরে ঢুকে ওকে রেটিং দিতে চাই।' এখানেই থামেননি শার্লিন। তিনি স্পষ্ট জানান, 'এরকম একটা মানুষকে কিভাবে আপনি সমর্থন করতে পারেন? এরকম মানুষ কোনোভাবেই বিগ বসে জায়গা করতে পারে না।'
১ অক্টোবর থেকে শুরু হয়েছে 'বিগ বস'-এর নতুন সিজন। সঞ্চালনার দায়িত্বে সালমান খান। এই শোয়ে প্রতিযোগী হিসেবে এসেছেন ফারহা খানের ভাই তথা বলিউডের একসময়ের নামকরা পরিচালক সাজিদ খান। তাতেই বিতর্ক দানা বেঁধেছে। 'মি টু' আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সালোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এই কাণ্ডের রেশ বহুদূর গড়ায়।
অভিনেত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি ইন্টারন্যাল কমপ্লেন্স কমিটি (আইসিসি) গঠন করেছিল আইএফটিডিএ। সাজিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করে কমিটি। পরে তাকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। 'হাউসফুল ৪' সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব সামলান ফারহাদ শামজি। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন কারিশমাও সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন। এক সাক্ষাৎকারে কারিশমা জানান, জিয়া খানকে নাকি টপ ও ব্রা খুলতে বলেছিলেন সাজিদ। সেই ব্যক্তিকেই বিগ বসে আমন্ত্রণ জানানোয় রীতিমতো ক্ষুব্ধ শার্লিন চোপড়া। সূত্র : ইন্ডিয়া টুডে
