বৃদ্ধ খুন, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০২:৩৫ এএম

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল বারেক (৬৩) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ির ময়লাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মির্জাপুরে নিহত আবদুল বারেক ময়লাকান্দা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আবদুল বারেকের সঙ্গে প্রতিবেশী জুলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে আবদুল বারেক বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে আবদুল বারেক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুদিন পর নুরুল ইসলাম (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার মীর দেওহাটা গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম ওই গ্রামের মোসলেম খানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত