আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রী নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৩:১৯ পিএম

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (২২) নামের এক রাজমিস্ত্রী নিহত এবং জামিল নামের একজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে জোকার দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জামিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় জোকার দিয়ায় আজগরের বাড়িতে রাজমিস্ত্রিীরা কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে সেলিম নিহত হন।

সেলিমের বাড়ি সোনারগাঁও উপজেলার গুরুবদী। তিনি মাহমুদপুর ইউনিয়নে  জোকারদিয়া মামা বাড়ি থাকত। আহত জামিলের বাড়ি টোটার বাগ এলাকায়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত