রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) রাত ২টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (২৩ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী।
তিনি জানান, মরদেহের শরীরে ছুরিকাঘাতের ৪টি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহাদত হোসেন মজুমদার কলাবাগান এলাকায় বসবাস করতেন বলে জানান তিনি। তিনি শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাঁটতে বের হয়েছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন শাহাদত।
