আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অন্ন-বস্ত্র দিয়েছেন, গৃহহীন মানুষদের ঘর তুলে দিয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাটে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এ সম্মেলন উদ্বোধন করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাঁজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
