সন্তান জন্মের ৬০ দিনের মাথায় জিমে ফিরলেন সোনম কাপুর

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:০১ পিএম

অন্তঃসত্ত্বাকালীন ওজন বেড়েছে বহুগুণ। মা হওয়ার পর সে ওজন এখনো কমেনি। তার ওপর শরীরে রয়ে গিয়েছে 'প্রসবোত্তর পেট'। আপাতত তাই অন্তঃসত্ত্বাকালীন পোশাকই পরতে হচ্ছে সোনমকে। কিছুদিন আগে আয়নার সামনে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় 'প্রসবোত্তর পেট'-এর ছবিও দিয়েছিলেন সোনম। তবে এবার তো ওজন ঝরাতে হবে, স্লিম ফিট হয়ে ফিরতে হবে কাজে। তাই পদক্ষেপ শুরু করেই দিলেন সোনম কাপুর।

জিমে গিয়ে ট্রেনারের পরামর্শে শরীরচর্চা শুরু করে দিলেন সোনম কাপুর। ছেলে 'বায়ু' জন্মের প্রায় ৬০ দিন পর জিম শুরু করেছেন সোনম। জিমে সেই শরীরচর্চার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। লিখেছেন, 'এবার শুরু করা যাক...' যেখানে দেখা যাচ্ছে জিমে এসে শরীরচর্চা করতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাকে। কারণ মাতৃত্বকালীন তার শরীরে বহু পরিবর্তন হয়েছে। শরীরচর্চার সঙ্গে শেয়ার করেছেন তার মাতৃত্বকালীন রুটিন। সোনমের কথায়, এখন বাচ্চাকে দেখা, ওকে খাওয়ানো, নিজে খাওয়া, আবার ওকে খাওয়ানো, ঘুমানো, এটাই তার এখনকার রুটিন।

এ পরিস্থিতিতে সাহায্য করার জন্য পুষ্টিবিদ রাধিকা কার্লেকে ধন্যবাদ জানাতেও ভোলেননি সোনম। অভিনেত্রী জানান, রাধিকা তাকে মাতৃত্বকালীন সাহায্য করেছেন, সন্তান জন্মের পরও সাহায্য করছেন। মা হওয়ার ৬০ দিন পর অর্থাৎ ২ মাস পর তিনি জিমে ফিরেছেন বলেও জানান সোনম কাপুর। সঙ্গে জানান, এ সময় আনন্দ তার জন্য বিশেষ ড্রিংস তৈরি করে দেন, যাতে তিনি হাইড্রেটেড থাকতে পারেন।

সোনমের এই পোস্টে কমেন্ট করেছেন স্বামী আনন্দ আহুজা। লিখেছেন, 'ভীষণই সুন্দর, গোটা ভিডিওটিতে তোমায় বেশ হাসিখুশি দেখিয়েছে।' বোন রিয়া লিখেছেন, 'হ্যাঁ, তুমি পারবে।'

জানা যাচ্ছে, সোনমের বোন রিয়া কাপুরও খুব শিগগিরই মা হতে চলেছেন। এদিকে সম্প্রতি ছেলেকে স্তন্যপান করানোর ভিডিও পোস্ট করেন সোনম কাপুর। কাজের ফাঁকে মেকআপ করতে করতে ছেলেকে খাওয়াতে দেখা গেল তাকে। লিখলেন, 'আমার টিমের সঙ্গে আসল জগতে ফিরলাম। সেজেগুজে, এত মানুষের সঙ্গে দেখা করে, নিজের কাজের ক্ষেত্রে ফিরে ভালো লাগছে। মুম্বাইয়ের সমস্ত ক্ষত সঙ্গে নিয়েই তোমায় ভালোবাসি। তুমি ম্যাজিক।' সোনমের পোস্টে আনন্দ লিখেছিলেন, ‘মাম্মা সোনম তুমি এই কারণেই তৈরি।'

গত ২০ আগস্ট মুম্বাইয়ের 'বিচ ক্যান্ডি' হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সোনম কাপুর। সূত্র : জিনিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত