পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চ ঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ইটবোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক নুরুল ইসলামের মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ডুবে যাওয়া ট্রলারের মধ্যে থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
নিহত নুরুল ইসলাম লোহালিয়া ইউনিয়নের নাজিরপুর ড়্রামের বশির মোল্লার ছেলে।
স্থানীয়সহ থানা-পুলিশ জানায়, প্রতাপপুর ঘাট সংলগ্ন লোহালিয়াা নদীতে নোঙর করা ইটবোঝাই ট্রলারটিতে গতকাল রাত সাড়ে নয়টায় নিচ থেকে পানি উঠছিল।
এই অবস্থা দেখে ট্রলার শ্রমিক নুরুল ইসলাম ট্রলারটি নদীর কিনারায় আনার জন্য ইঞ্জিন চালু করার চেষ্টা করে।
ইঞ্জিন রুমে থাকা অবস্থাতেই ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ থাকেন তিনি। দ্রুত ট্রলারটি ডুবে যাওয়ায় নুরুল ইসলাম বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ সময় লোাহালিয়া নদীতে অভিযান চালিয়ে নিমজ্জিত ট্রলারের ইঞ্জিন রুম থেকে বেলা ১১টায় তার মরদেহ উদ্ধার করে।
