চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. গোলাপুর রহমান নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাতে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আজাদী বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আহত গোলাপুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দীনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন আহত গোলাপুর রহমানের ভাই সামশুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, অভিযুক্ত কামালের মোটরসাইকেলের সঙ্গে গোলাপুর রহমানের সিএনজিচালিত অটোরিকশার হালকা ধাক্কা লাগায় তাকে ছুরিকাঘাত করে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে উল্টো হামলার অভিযোগ তুলেন কামাল উদ্দীন।
