পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীর ভাইয়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঘটনাটি তদন্ত করার জন্য উপজেলা একাডেমি সুপারভাইজর জোছনা বেগমকে নির্দেশ দেন নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন।
মদন উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালেব হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সোহেল মিয়া দশম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার দুদিন আগে এক ছাত্রীর ইমু নম্বরে প্রশ্ন পাঠিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এ বিষয়ে দেশ রূপান্তরে ‘পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে গত ২৪ অক্টোবর প্রতিবেদন প্রকাশিত হয়।
