করোনায় আরও ১ জনের মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:২৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৮৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মারা গেছে আরও একজন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন গত সোমবার রোগী শনাক্ত হয়েছিল ২০৭ জন। সেদিন দুজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ২৪৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে। এর আগের দিন গত সোমবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৯৪২টি। পরীক্ষা বিবেচনায় সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ১৮৫ রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৪১, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, রংপুরে ১, খুলনায় ৫ ও সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত