জেলেনস্কিকে ঋষির ফোন, পাশে থাকবে ব্রিটেন

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:২১ এএম

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন ঋষি সুনাক।

তিনি জানিয়েছেন, তার পুরোপুরি সমর্থন রয়েছে ইউক্রেনের উপর। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই থাকবে ব্রিটেন।

ঋষির এক মুখপাত্র বলেন, ‘জেলেনস্কিকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন ও ব্রিটেনের সম্পর্ক বরাবরের মতো ভালো থাকবে। বস্তুত, তার জমানায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে, সংহতির ক্ষেত্রে তার সরকারের উপর ভরসা এবং নির্ভর করতে পারেন তিনি।’

গত ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল তারা মুক্ত করেছেন।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে থেকেছে ব্রিটেন।

প্রধানমন্ত্রী পদের নিয়োগপত্র হাতে নেওয়ার পরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আক্রমণ করেন সুনক।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ঋষির অভিযোগ, অতিমারির পরে বিশ্ব অর্থনীতিকে নতুন করে অস্থির করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত