অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ কোনো মন্তব্য করতে রাজি হননি। গত ১৩ অক্টোবর অনিয়মগুলো তদন্ত করতে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে আহ্বায়ক করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়। গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।
×
